ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইতালিতে কাউন্সিলার রাসেল আহমেদকে গণসংবর্ধনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে ফতুল্লায় জামায়াতের সমাবেশে অধ্যাপক গিয়াস জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাইমচরে গণমিছিল ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী হিন্দু সম্প্রদায়ের কবলা দলিল ও রেকর্ডের সম্পওি জোর পূর্ব প্রভাবশালীদের দখলে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ নবীগঞ্জের আউশকান্দিতে ‘দি লিটল ফ্লাওয়ারস কেজি এন্ড গার্লস হাই স্কুল এর ভিত্তি প্রস্তর স্থাপন জাতিসংঘ সদর দপ্তরে FWWMUN 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ইয়াং ডেলিগেট শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন) ইতালি রোমে কর্নেলিয়ায় ‘আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বর্ণাঢ্য উদ্বোধন রায়পুরে চলাচলের একমাত্র পথে বেড়া অবরুদ্ধ পরিবারে চরম দুর্ভোগ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাইমচরে গণমিছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৭ বার

আফতাবুল ইসলাম মেহরাব:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের উদ্যোগে চাঁদপুরের হাইমচর উপজেলায় একটি গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় আলগি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণমিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, ১১-দলীয় জোটের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। মিছিলটি আলগি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আমির আবুল হোসেন। তিনি বলেন, “যারা জুলাই সনদ মানে না, তারা ফ্যাসিস্টের দোসর।”

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা জরুরি। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে গণমিছিল ও সমাবেশের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ইতালিতে কাউন্সিলার রাসেল আহমেদকে গণসংবর্ধনা

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাইমচরে গণমিছিল

আপডেট টাইম : ০৯:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬