ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

শাহরাস্তিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ৬ আসামী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামী ও বিভিন্ন মামলার আসামীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ জুন) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন একজন জিআর পরোয়ানাভুক্ত আসামী, একজন মাদক ব্যবসায়ী, তিনজন নিয়মিত মামলার আসামী এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার একজন আসামী। এসময় মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলদিঘী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-০৪/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামী জয়নাল আবেদীন সাগর (২২)কে গ্রেফতার করা হয়। একই দিনে চুরি মামলার তদন্তে মোর্শেদ আলম নাহিদ (২৪) ও আব্দুল কাদের (২০)কে গ্রেফতার করা হয়।
অপরদিকে, চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান (৩০)কে আটক করা হয়। এছাড়া নিয়মিত মামলার আরেক আসামী আঃ রহিম সুজন (৩৭)কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজারহাটের স্ত্রী স্বীকৃতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

শাহরাস্তিতে পুলিশের সাঁড়াশি অভিযান, ৬ আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬