ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

ইউএই ভিসা সংকট সমাধানে সক্রিয় উদ্যোগ, প্রতিমন্ত্রীর সঙ্গে ATADCB-এর গুরুত্বপূর্ণ বৈঠক”।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৮৪ বার

নিজস্ব প্রতিবেদক | সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসন এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে ATADCB-এর প্রতিনিধিদল।

সাম্প্রতিক এ বৈঠকে ATADCB-এর নেতৃবৃন্দ ইউএই প্রবাসী বাংলাদেশিদের ভিসা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা, কর্মসংস্থান সংকট, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা ও দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় ইউএইতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা, বিদ্যমান জটিলতার দ্রুত সমাধান, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর আলোচনায় উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকারের আন্তরিক অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে ATADCB-এর নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ATADCB-এর পক্ষ থেকে জানানো হয়, এই গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে ইউএইতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের ভিসা-সংক্রান্ত সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের পথ আরও সুগম হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে জনশক্তি রপ্তানি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে এ আলোচনা ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে ATADCB-এর পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে

ইউএই ভিসা সংকট সমাধানে সক্রিয় উদ্যোগ, প্রতিমন্ত্রীর সঙ্গে ATADCB-এর গুরুত্বপূর্ণ বৈঠক”।

আপডেট টাইম : ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬