ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চাঁদপুরে ‘মলম পার্টির খপ্পরে সন্তান হারানো’ অভিযোগে নতুন মোড়, স্বামীর পরামর্শে দত্তকের দাবি মায়ের প্যারিসে সম্পন্ন হলো ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট-২০২৬ হাইমচরে ইউএনও’র অ্যাকশন: আলগী বাজারের হালিম চত্বর দখলমুক্ত, জরিমানা পত্নীতলায় মাসব্যাপী গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন প্রবাসীদের আইনি সহায়তা, ট্রাভেল সার্ভিস ও রেমিট্যান্স সেবায় রোমে ‘গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ উদ্বোধন নওগাঁর রানীনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত নিশান আটক ইতালিতে কাউন্সিলার রাসেল আহমেদকে গণসংবর্ধনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে ফতুল্লায় জামায়াতের সমাবেশে অধ্যাপক গিয়াস জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাইমচরে গণমিছিল ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী

হাইমচরে ইউএনও’র অ্যাকশন: আলগী বাজারের হালিম চত্বর দখলমুক্ত, জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১৫ বার

আফতাবুল ইসলাম মেহেরাব:

চাঁদপুরের হাইমচরে দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের সরাসরি হস্তক্ষেপে অবসান ঘটেছে উপজেলা সদর আলগী বাজারের ‘হালিম চত্বর’ সংলগ্ন অবৈধ দখলদারিত্বের।

রোববার (২ আগস্ট) দুপুরে পরিচালিত এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলগী বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন হালিম চত্বরে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ করা হয়। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাইমচর উপজেলার প্রধান ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজার। এই বাজারের প্রাণকেন্দ্র ‘হালিম চত্বর’। অভিযোগ রয়েছে, গত কয়েক বছর ধরে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চত্বরের চারপাশের সরকারি ফুটপাত ও প্রধান সড়ক দখল করে অবৈধ ভাসমান চায়ের দোকান, ফল ও সবজির পসরা বসিয়ে আসছিল।

ফুটপাত ও সড়ক সংকুচিত হয়ে পড়ায় আলগী বাজারে প্রতিনিয়ত লেগে থাকত তীব্র যানজট। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মৌখিক সতর্কবার্তা ও নোটিশ দেওয়া হলেও দখলদাররা তা অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল।

জনভোগান্তি চরম আকার ধারণ করায় পরিস্থিতির সার্বিক গুরুত্ব বিবেচনা করে স্বয়ং মাঠে নামেন ইউএনও অমিত রায়। রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে তিনি হালিম চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে চত্বরের ওপর অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুরো এলাকাটি সরকারি খাস জমি হিসেবে দখলমুক্ত করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযানে হাইমচর থানা পুলিশের একটি চৌকস দল মোতায়েন ছিল।

“জনভোগান্তি কমিয়ে আলগী বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই আইন অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।”  অমিত রায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), হাইমচর।

ইউএনও অমিত রায়ের এই তাৎক্ষণিক ও প্রাশাসনিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ, সাধারণ পথচারী ও বৈধ ব্যবসায়ীরা। পথচারীদের প্রতিক্রিয়া: একাধিক সাধারণ পথচারী জানান, হালিম চত্বর দখলমুক্ত হওয়ায় দীর্ঘদিন পর তারা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে চলাচল করতে পারছেন।

ব্যবসায়ীদের মত: বাজারের বৈধ ব্যবসায়ীরা জানান, ফুটপাত ও প্রধান সড়ক খালি হওয়ায় বাজারে ক্রেতাসমাগম বাড়বে এবং ব্যবসায়িক পরিবেশ সুশৃঙ্খল হবে। উপজেলা প্রশাসনের এই সাঁড়াশি অভিযানের পর আলগী বাজারের হালিম চত্বরে দীর্ঘদিন পর ফিরে এসেছে শৃঙ্খলা ও সৌন্দর্যের আমেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চাঁদপুরে ‘মলম পার্টির খপ্পরে সন্তান হারানো’ অভিযোগে নতুন মোড়, স্বামীর পরামর্শে দত্তকের দাবি মায়ের

হাইমচরে ইউএনও’র অ্যাকশন: আলগী বাজারের হালিম চত্বর দখলমুক্ত, জরিমানা

আপডেট টাইম : ০৬:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬