ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব মতলবে সেলাই মেশিন ও সনদ বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, ভারতীয় প্যান্টপিস-জিরা উদ্ধার নিখোঁজ সংবাদ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার হাতিয়ায় প্রিপেইড মিটারে চরম দুর্ভোগ: সিন্ডিকেটের জিম্মায় গ্রাহক, ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন উল্টো ক্ষতিগ্রস্ত নারীর বিরুদ্ধে অপপ্রচার! রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ উল্টো ক্ষতিগ্রস্ত নারীর বিরুদ্ধে অপপ্রচার! রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ চাঁদপুরে ‘মলম পার্টির খপ্পরে সন্তান হারানো’ অভিযোগে নতুন মোড়, স্বামীর পরামর্শে দত্তকের দাবি মায়ের প্যারিসে সম্পন্ন হলো ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট-২০২৬

কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, ভারতীয় প্যান্টপিস-জিরা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৮ বার

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের সীমান্তবর্তী চর নারায়ণপুর ও ধনিরামপুরে পৃথক দুই অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মোঃ দুলু মিয়া (৪৮)-কে গ্রেফতার এবং প্রায় ৯৫০ মিটার ভারতীয় প্যান্টপিস ও ৬০ কেজি জিরা উদ্ধার করেছে পুলিশ।

ভাইরাল সাংবাদিক তাজু ইসলামের জন্মস্থান চর নারায়ণপুরে গতকাল রাত ১১টায় কচাকাটা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। ভূরুংগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের প্রযুক্তিগত সহায়তায় জেলের ছদ্মবেশ ধারণ করে সারাদিন নদীতে অবস্থানের পর রাতে দুলু মিয়াকে ইয়াবাসহ আটক করা হয়। তবে একই চক্রের মোঃ হানিফ মিয়া (৩৮) ও মোঃ জাকির আলী (৩৬) ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে গেছেন। গ্রেফতার দুলু মিয়ার বাড়ি নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি এলাকায়।

অপরদিকে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন চর ধনিরামপুরে গতকাল বিকালে অভিযান চালায় পুলিশ। ধনিরামপুর গ্রামের মোঃ খয়বর আলীর বাড়ির পেছনের নদীসংলগ্ন বাঁশঝাড়ে ভারত থেকে চোরাই পথে আনা পণ্য মজুদ ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বেশ কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত বিমল ব্র্যান্ডের প্যান্টপিসের আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা ও জিরার মূল্য ৩৬ হাজার টাকা।

ধনিরামপুরের ঘটনাস্থলে উপস্থিত স্বাক্ষীরা পলাতক ৫ চোরাকারবারির নাম-ঠিকানা জানিয়েছেন—মোঃ মিজানুর রহমান (৩৫), মোঃ জাহাঙ্গীর (২৫), মোঃ জুল হক (২৮), মোঃ নুর আলম (৩৫) ও মোঃ জহুরুল ইসলাম (৩৫)। সবার বাড়ি ধনিরামপুর গ্রামে।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বিশ্বাস জানান, “মাদক ও চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আরও জোরদার করা হবে।”

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকাগুলো মাদক ও চোরাচালানের জন্য মুক্ত কোনো জনপদ নয়। পলাতকরা যেখানেই থাকুক, তাদের শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হবে।”

পলাতক মাদক কারবারি হানিফ ও জাকিরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ধনিরামপুরের পলাতক ৫ চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতার দুলু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত পণ্য জব্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, ভারতীয় প্যান্টপিস-জিরা উদ্ধার

আপডেট টাইম : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬