ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব মতলবে সেলাই মেশিন ও সনদ বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, ভারতীয় প্যান্টপিস-জিরা উদ্ধার নিখোঁজ সংবাদ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার হাতিয়ায় প্রিপেইড মিটারে চরম দুর্ভোগ: সিন্ডিকেটের জিম্মায় গ্রাহক, ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন উল্টো ক্ষতিগ্রস্ত নারীর বিরুদ্ধে অপপ্রচার! রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ উল্টো ক্ষতিগ্রস্ত নারীর বিরুদ্ধে অপপ্রচার! রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ চাঁদপুরে ‘মলম পার্টির খপ্পরে সন্তান হারানো’ অভিযোগে নতুন মোড়, স্বামীর পরামর্শে দত্তকের দাবি মায়ের প্যারিসে সম্পন্ন হলো ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট-২০২৬

প্রবাসীদের আইনি সহায়তা, ট্রাভেল সার্ভিস ও রেমিট্যান্স সেবায় রোমে ‘গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১১ বার

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আইনি ও ইমিগ্রেশন সহায়তা, নিরাপদ ভ্রমণসেবা এবং বিশ্বস্ততার সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্য নিয়ে রাজধানী রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকার Via Principe Amedeo 223 ঠিকানায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বাংলাদেশি মালিকানাধীন টেস্ট অফ ইন্ডিয়া রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাসুদ আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনায় তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ট্রাভেল, ইমিগ্রেশন এবং রেমিট্যান্স সেবার চাহিদা দীর্ঘদিনের। নতুন এই প্রতিষ্ঠানটি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের মাধ্যমে বিমান টিকিট, ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ, বিভিন্ন ধরনের ট্রাভেল সেবা, আইনি ও ইমিগ্রেশন সহায়তা এবং নিরাপদ ও দ্রুত উপায়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে রেমিট্যান্স প্রেরণের সুবিধা প্রদান করা হবে।

পরিচালক মাসুদ আহমেদ বলেন, “প্রবাসীদের আস্থা ও বিশ্বস্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের মাধ্যমে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ সব গ্রাহকের পাশে থাকতে চাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

প্রবাসীদের আইনি সহায়তা, ট্রাভেল সার্ভিস ও রেমিট্যান্স সেবায় রোমে ‘গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ উদ্বোধন

আপডেট টাইম : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬