ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব মতলবে সেলাই মেশিন ও সনদ বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, ভারতীয় প্যান্টপিস-জিরা উদ্ধার নিখোঁজ সংবাদ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার হাতিয়ায় প্রিপেইড মিটারে চরম দুর্ভোগ: সিন্ডিকেটের জিম্মায় গ্রাহক, ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন উল্টো ক্ষতিগ্রস্ত নারীর বিরুদ্ধে অপপ্রচার! রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ উল্টো ক্ষতিগ্রস্ত নারীর বিরুদ্ধে অপপ্রচার! রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ চাঁদপুরে ‘মলম পার্টির খপ্পরে সন্তান হারানো’ অভিযোগে নতুন মোড়, স্বামীর পরামর্শে দত্তকের দাবি মায়ের প্যারিসে সম্পন্ন হলো ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট-২০২৬

প্যারিসে সম্পন্ন হলো ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট-২০২৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৩০ বার

ফ্রান্স প্রতিনিধি মামুনুর রশীদ:

ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি সার্সেলে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’-এ কয়েক হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন নগর বাউলখ্যাত বাংলাদেশি তারকা জেমস।

গতকাল রোববার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে প্যারিসের উপকণ্ঠ সার্সেলের একটি খোলা মাঠে এ আয়োজন করা হয়। দুপুর ১২টায় নিবন্ধন শুরু হয়ে অনুষ্ঠান শেষ হয় রাত ১০টায়।

তিন হাজারেরও বেশি মানুষ এ আয়োজনে অংশ নিয়েছেন বলে জানা গেছে। আয়োজনটির মূল আকর্ষণ ছিলেন ‘নগর বাউল’ ব্যান্ডের প্রধান জেমস। এছাড়াও গান পরিবেশন করেন বাংলাদেশি ব্যান্ড ‘জলের গান’ এবং নেদারল্যান্ডসভিত্তিক বাংলাদেশি শিল্পী বিন্তি।

এ সময় দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’ প্রতিবছরই এ ধরনের সাংস্কৃতিক আয়োজন করতে উদ্যোগী। ২০২৩ সালে সর্বশেষ এ আয়োজন করার কথা থাকলেও ফ্রান্সের তৎকালীন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

তবে এবার একটি সফল আয়োজন সম্পন্ন হয়েছে। বাংলাদেশিদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এ ধরনের একটি আয়োজনের অপেক্ষায় ছিলেন। এদিকে, অনুষ্ঠানস্থলে পৌঁছাতে ফ্রান্সের যোগাযোগব্যবস্থায় কিছুটা ব্যাঘাত ঘটলেও আয়োজক কমিটি তিনটি বাসের ব্যবস্থা করে। বাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে ট্রেন স্টেশন থেকে অনুষ্ঠানস্থলে যাত্রী আনা-নেওয়ার কাজ করেছে।

এছাড়াও বাঙালির চিরায়ত ঐতিহ্যের ধারাবাহিকতায় বিভিন্ন খেলার আয়োজন ছিল। অংশগ্রহণকারীদের সুবিধার্থে ছিল হরেক রকম পণ্যের স্টল। সমুচা, সিঙ্গাড়া, ঝালমুড়ি, পিঠা-পুলি, বিরিয়ানি, ডাবের পানি এবং বিভিন্ন ধরনের পানীয়ের ব্যবস্থাও ছিল। এক কোণায় জমে উঠেছিল পান-সুপারির স্টল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, সার্সেলের ডেপুটি মেয়র, আয়োজনের স্পন্সর গ্রুপের কর্মকর্তারা, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

প্যারিসে সম্পন্ন হলো ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট-২০২৬

আপডেট টাইম : ০৬:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬