ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব মতলবে সেলাই মেশিন ও সনদ বিতরণ অনুষ্ঠিত কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, ভারতীয় প্যান্টপিস-জিরা উদ্ধার নিখোঁজ সংবাদ রামগঞ্জে গাজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতাকে বহিষ্কার হাতিয়ায় প্রিপেইড মিটারে চরম দুর্ভোগ: সিন্ডিকেটের জিম্মায় গ্রাহক, ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন উল্টো ক্ষতিগ্রস্ত নারীর বিরুদ্ধে অপপ্রচার! রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ উল্টো ক্ষতিগ্রস্ত নারীর বিরুদ্ধে অপপ্রচার! রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ চাঁদপুরে ‘মলম পার্টির খপ্পরে সন্তান হারানো’ অভিযোগে নতুন মোড়, স্বামীর পরামর্শে দত্তকের দাবি মায়ের প্যারিসে সম্পন্ন হলো ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট-২০২৬

পত্নীতলায় মাসব্যাপী গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৯ বার

আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী ‘নজিপুর গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় নজিপুর পাবলিক মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা থানার প্রতিনিধি, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, আব্দুল্লাহ আল মাসুম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, পত্নীতলা উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, আয়োজক কমিটির সদস্য বিপ্লব, সবুজ শাহ, জুয়েল, আলামিন কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলার আকর্ষণ ও উদ্দেশ্য: মাসব্যাপী এই মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যাপক ব্যবস্থা রয়েছে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইড স্থাপন করা হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে আনন্দ দেবে।

আয়োজকদের আশা, এ ধরনের মেলা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি গ্রামীণ শিল্পের বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি গ্রামীণ উদ্যোক্তাদের নিজেদের উদ্ভাবনী পণ্য, সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের একটি চমৎকার প্ল্যাটফর্ম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

পত্নীতলায় মাসব্যাপী গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

আপডেট টাইম : ০৬:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬