ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র নতুন সাধারণ সম্পাদক সোহাগ জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি যাচাইয়ে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি মাদকসেবী বখাটেদের চিহ্নিতের নির্দেশ জেলা প্রশাসকের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগ জামায়াত কর্মীকে পিটুনি রোমে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্টে মুখর মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার সহ গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি || ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), ৫ জুলাই: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ জুলাই ২০২৬ তারিখে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম ও এএসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দক্ষিণ তেতাভূমি গ্রামের একটি বসতঘরের পাশের খালের পাড় থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল জলিল ও মৃত নুরজাহান খাতুনের ছেলে এবং দক্ষিণ তেতাভূমি গ্রামের বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বিয়ার জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার সহ গ্রেফতার ১

আপডেট টাইম : ০৪:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬