ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র নতুন সাধারণ সম্পাদক সোহাগ জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি যাচাইয়ে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি মাদকসেবী বখাটেদের চিহ্নিতের নির্দেশ জেলা প্রশাসকের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগ জামায়াত কর্মীকে পিটুনি রোমে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্টে মুখর মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল

জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি যাচাইয়ে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৬ বার

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় বৃহস্পতিবার তল্লাশি চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তদন্তকারী দল দীর্ঘ সময় ধরে রেজিস্টার, সরকারি নথি এবং ডিজিটাল তথ্যভান্ডার খতিয়ে দেখে।

পাশাপাশি দফতরের কর্মীদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পুলিশ সূত্রের দাবি, জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিতে কোনও অসঙ্গতি বা অনিয়ম রয়েছে কি না, তা যাচাই করতেই এই অভিযান। রেজিস্টারের তথ্য ও ডিজিটাল রেকর্ডের মধ্যে কোনও গরমিল আছে কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে।

বিজেপি নেতা অতনু সাঁতরা দাবি করেছেন, এসআইআর (SIR)-এর জন্য জমা দেওয়া তথ্য যাচাইয়ের অংশ হিসেবেই এই প্রক্রিয়া চলছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার পুরসভার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশও জানিয়েছে, তদন্ত চলায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

প্রশাসনের বক্তব্য, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সমস্ত নথি যাচাইয়ের পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে। কোথাও অনিয়ম বা তথ্যগত গরমিল ধরা পড়লে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা

জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি যাচাইয়ে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি

আপডেট টাইম : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬