
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে স্বামীর অনুপস্থিতির সুযোগে রাতের আঁধারে এক গৃহবধূর ঘরে প্রবেশ করে মারধরের শিকার হয়েছেন কবির মাঝি নামের এক জামায়াত কর্মী। কবির মাঝি পেশায় একজন ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে বিশ্বকাপ ফাইনাল খেলার রাত ১টার সময় (রোববার/১৯ জুলাই) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেডি়বাঁধের পাশের গৃহবধুর বসতঘরে।
অভিযুক্ত কবির মাঝি স্থানীয় মুদি দোকানদার এবং তিনি ওই এলাকার গফুর মাঝির ছেলে। কবির মাঝি রাজনৈতিকভাবে তিনি জামায়াতে ইসলামীর মতাদর্শে বিশ্বাসী। তিনি দলটির ৩ নম্বর ওয়ার্ডের কর্মী হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত হলেও ইউনিয়ন দায়িত্বশীলদের দাবী তিনি একজন সমর্থক। তিনি হাওলাদার বাড়ির ওই গৃহবধূর সাথে পরকীয়ায় লিপ্ত বলে পরিবার ও এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ।
এঘটনায় স্থানীয় মাতবর অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বাবুল হাওলাদার বলেন, ওই গৃহবধুর সাথে অনৈতিক কাজ করার আগেই এলাকার তরুন- যুবকরা কবির মাঝিকে আটক করে মারধর করেছে। বুধবার রাতে আমিসহ স্থানীয়রা গন্যমান্যরা ঘটনাটি মিমাংশা করে দিয়েছি।
এবিষয়ে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়ন জামায়াতের আমির গাজি মোঃ এমরান বলেন, কবির মাঝি আমাদের দলের কর্মী না, সমর্থক হতে পারে। এঘটনা শুনেনি। এই ঘটনায় অভিযুক্ত কবির মাঝি পলাতক থাকায় যোগাযোগ করলে ফোন রিসিভ করেন, তবে তিনি কথা বলেননি।।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনাটি ফেইসবুকে দেখেছি। ভুক্তভুগী বা পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।
Reporter Name 


















