ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা

ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, সাংবাদিকের ওপর হামলার নিন্দা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৬৮ বার

ছাগলনাইয়া প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের নির্বাচন, সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মোহনা টিভির সাংবাদিক এম. নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সোমবার (২০ জুলাই) বিকেল ৪টায় ছাগলনাইয়া উপজেলার স্থানীয় ফুডজোন রেস্টুরেন্টে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি কবির আহমদ সিদ্দিকী এবং সঞ্চালনা করেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন।

এতে বক্তব্য দেন সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল, মোহাম্মদ মোস্তফা, মো. শাহ আলম, মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া, শাহ মো. জিয়াউল হক রুবেল, এম. নিজাম উদ্দিন মজুমদার সজিব, কফিল উদ্দিন মজুমদার, কাজী নুরুল আলম নিলু, মো. রফিক উদ্দিন, মাজহারুল ইসলাম ভূঁইয়া, মো. ছলিম উল্লাহ ভূঁঞা, আবদুল হান্নান সোহেল, সেপাল নাথ, কাউসার হামিদ শিকদার পিনু, কাজী মো. মহিব উল্যাহ ও মশিউদ দৌলা রুবেলসহ অন্যরা।

সভায় ছাগলনাইয়া প্রেস ক্লাবের নির্বাচন আয়োজন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা মোহনা টিভির সাংবাদিক এম. নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, সাংবাদিকের ওপর হামলার নিন্দা

আপডেট টাইম : ০৮:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬