ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইতালি রোমে কর্নেলিয়ায় ‘আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বর্ণাঢ্য উদ্বোধন রায়পুরে চলাচলের একমাত্র পথে বেড়া অবরুদ্ধ পরিবারে চরম দুর্ভোগ সমাজে পিছিয়ে পড়া জনগণকেআত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে জেলা প্রশাসক লক্ষ্মীপুর প্রবাসীদের ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে, ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল নির্বাচিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও রোমে বৃহত্তর ঢাকা সমিতির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত

ইতালি রোমে কর্নেলিয়ায় ‘আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বর্ণাঢ্য উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৪ বার

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালি রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত কর্নেলিয়া মেট্রো সংলগ্ন Piazza Giureconsulti 38, Zona Cornelia, Metro A (Cornelia), ঠিকানায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট। উদ্বোধনের প্রথম দিনেই প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুধু বাংলাদেশিই নয়, অনুষ্ঠানে ইতালিয়ান, এশিয়ান, ল্যাটিন আমেরিকানসহ বিভিন্ন দেশের নাগরিকরাও অংশ নেন এবং নতুন এই উদ্যোগকে স্বাগত জানান।

রেস্টুরেন্টটির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়। অতিথিরা উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়ে প্রবাসে বাংলাদেশি ব্যবসার বিকাশে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ হালাল খাবার, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত মানের সেবা এবং গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তাদের যাত্রা শুরু হয়েছে। দেশীয় স্বাদের পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত খাবার পরিবেশন করাই তাদের লক্ষ্য।

প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন রনি খান, নাসির উদ্দিন, এ কে এম রুহুল ইসলাম (সুমন), আব্দুল মতিন, ফয়সাল আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, রাসেল আহমেদ এবং মিজানুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের অনেকেই নতুন রেস্টুরেন্টের পরিবেশ ও আন্তরিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। একজন ইতালিয়ান অতিথি বলেন, রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর। খাবারের মান এবং আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।

রোমে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী বলেন, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এমন একটি আধুনিক ও পরিচ্ছন্ন হালাল রেস্টুরেন্ট আমাদের জন্য সত্যিই আনন্দের। পরিবারের সবাইকে নিয়ে নিশ্চিন্তে আসা যাবে। একজন ল্যাটিন আমেরিকান অতিথি বলেন, বাংলাদেশি খাবারের স্বাদ প্রথমবার উপভোগ করলাম। খাবার যেমন সুস্বাদু, তেমনি সেবাও ছিল আন্তরিক।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি নেতারা আশা প্রকাশ করেন, আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মিলনকেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে বাংলাদেশি উদ্যোক্তাদের এই উদ্যোগ ইতালিতে দেশের সুনাম আরও বৃদ্ধি করবে বলেও তারা মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ইতালি রোমে কর্নেলিয়ায় ‘আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বর্ণাঢ্য উদ্বোধন

ইতালি রোমে কর্নেলিয়ায় ‘আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট টাইম : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬