ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও রোমে বৃহত্তর ঢাকা সমিতির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
  • ১০১ বার

গাজীপুরের শ্রীপুরে পৌরসভায় ইউনিলায়েন্স নিটওয়্যার পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (২৩ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে পৌরসভার দক্ষিন ভাংনাহাটি গ্রামের ওই কারখানার ভিতরে কয়েকশ শ্রমিক একত্র হয়ে বকেয়া বেতন পরিশোধের জন্য আন্দোলন করতে থাকে।খবর পেয়ে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে বিক্ষোব্ধ শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারী ও মার্চ মাসের বকেয়া বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তারা বাসা ভাড়া ও দোকান বাকী নিয়ে বিপাকে পড়ে। সাত এপ্রিল বেতন দেয়ার দিন ধার্য্য থাকলেও কতৃপক্ষ ওই দিন বেতন না দিয়ে কালক্ষেপন করে দিন পার করছেন।পরে কারখানা কতৃপক্ষ ২০ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে ওই দিনও বেতন না দেওয়ায় শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়।শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে।তিন দিন পর সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ করে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করতে থাকে।

শিল্প পুলিশের পরিদর্শক ইসকান্দার হাবিব জানান, শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে কারখানায় এসে জানতে পান বকেয়া বেতনের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ করছে।

কারখানার এইচ.আর. এ্যাডমিন রুহুল আমীন জানান, শ্রমিকদের সাথে সমঝোতার চেষ্টা করেছিলেন কিন্ত তাতে কাজ হয়নি। কারখানার ভি পি এইচ আর সোহেল রানা জানান, শ্রমিকদের বকেয়া কোন পাওনা নাই শুধু মার্চ মাসের বেতন বাকী।ব্যাংকের জটিলতার কারণে অর্থ ছাড় করতে না পারায় বেতন দিতে সাময়িক সমস্যা হচ্ছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার ​

শ্রীপুরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮