ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৪ বার

দুবাই প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই (BRU-UAE)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি পুনর্গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন ও শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক রাসেল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিয়াদ আইটি, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ আলিনুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াজ হোসেন, আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল হোসেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাবে। সংগঠনের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে নবগঠিত কমিটি সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। বক্তারা আরও বলেন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার নৈতিক মান উন্নয়ন, তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।

সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা শেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা ও সফলতা অব্যাহত রাখতে সকল সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং প্রবাসী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আপডেট টাইম : ০৯:৩১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬