ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও রোমে বৃহত্তর ঢাকা সমিতির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি

মির্জাগঞ্জে আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর, লুটপাটের পর আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩৪ বার

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলুর বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার কাঁঠালতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, বুলডোজার দিয়ে বাড়ির সামনের অংশ গুঁড়িয়ে দেওয়ার পর ঘরের মূল্যবান মালামাল লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় বাড়িটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লাভলুর পরিবার এ ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা বিএনপিও দাবি করেছে, দলীয়ভাবে এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কারা জড়িত তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। জমির মালিকানা নিয়েও পৃথক তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

মির্জাগঞ্জে আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর, লুটপাটের পর আগুন

আপডেট টাইম : ০২:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬