ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও রোমে বৃহত্তর ঢাকা সমিতির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি

আদালত চত্বর থেকে ব্যবসায়ী অপহরণ করে মুক্তিপণ আদায়, একদিনের রিমান্ডে দুই আসামি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৪ বার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী আদালত চত্বর থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ জুলাই) দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল হোসেন এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন—নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার মিজানুর রহমানের ছেলে ইনসান মিয়া (৪০) এবং ছাদু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৮)। গত শুক্রবার বিলাসদী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তবে মামলার প্রধান অভিযুক্ত, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মাসুদ রানা বাবুল এখনও পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী লিখন তালুকদার (৩৫) একটি চেক সংক্রান্ত মামলায় হাজিরা দিতে নরসিংদী আদালতে আসেন। আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার পর প্রধান অভিযুক্ত মাসুদ রানা বাবুলসহ অন্য আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, সেখানে একটি কক্ষে আটকে রেখে লিখন তালুকদারকে মারধর করা হয়। পরে তার স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে এক লাখ ১৮ হাজার টাকা আদায় করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী লিখন তালুকদার নরসিংদী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক জানান, গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত অধিকতর তদন্তের স্বার্থে প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

আদালত চত্বর থেকে ব্যবসায়ী অপহরণ করে মুক্তিপণ আদায়, একদিনের রিমান্ডে দুই আসামি

আপডেট টাইম : ০৬:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬