ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন ইউএন সৌদি আরবে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও রোমে বৃহত্তর ঢাকা সমিতির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

রোমে বৃহত্তর ঢাকা সমিতির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২০ বার

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালিতে বসবাসরত বৃহত্তর ঢাকার প্রবাসীদের ঐতিহ্যবাহী এই সংগঠনের নির্বাচনের পর প্রথমবারের মতো কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুর রহমান সালাম। সাধারণ সম্পাদক শাহদাত হোসেন রনির সঞ্চালনায় সভায় বৃহত্তর ঢাকার অন্তর্ভুক্ত ছয় জেলার সমিতির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা অংশ নেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত দেন।

এসময় বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকার অন্যতম মুরব্বি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসান ইকবাল, হাবীব চৌধুরী, সাজ্জাদুল কবির, নায়েব আলী, মো: বেলাল, সামির হোসেন সাদেক, সালাউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম, রুবেল মোল্লা, আমির হোসেন লিটন, উন্মাহানী চৌধুরী প্রিন্স, শারমিন জাহান সুবর্ণা সহ উপস্থিত বৃহত্তর ঢাকা ছয় জেলার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম শুধু বনভোজন, পিঠা উৎসবসহ বিনোদনমূলক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বিস্তৃত করা প্রয়োজন। প্রবাসীদের কল্যাণে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, দ্রুত অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের নতুন নেতৃত্ব ও কার্যক্রমকে বৃহত্তর পরিসরে সবার সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে বৃহত্তর ঢাকার অন্তর্ভুক্ত ছয় জেলার সমিতিগুলোকে আরও গতিশীল করতে মূল সংগঠনের কার্যকর ভূমিকা ও সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়।

সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি বলেন, নতুন কার্যকরী পরিষদ আরও বেগবান ও কার্যকর ভূমিকা পালন করবে। প্রবাসী নাগরিকদের পাশে দাঁড়ানো এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনকে এগিয়ে নেওয়াই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।

সভা শেষে বৃহত্তর ঢাকার ছয় জেলার নেতৃবৃন্দ নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার ​

রোমে বৃহত্তর ঢাকা সমিতির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:২১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬