
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারী মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির মোতাওয়াল্লি ও সভাপতি হিসেবে লায়ন মো. মনিরুল ইসলাম ইউচুপ নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেন। পরে সরকারি অনুমোদনপ্রাপ্ত কমিটির শুরা সদস্যদের নিয়ে মাদ্রাসা প্রধানের কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এরপর মাদ্রাসা অডিটোরিয়ামে নবনির্বাচিত মোতাওয়াল্লি ও সভাপতি লায়ন মো. মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নুরুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি লায়ন মো. মনিরুল ইসলাম ইউচুপের উদ্যোগে হাজারো মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।
Reporter Name 





















