ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্লকবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫৬ বার

মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

​নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর অব্যাহত ভাঙনে জনজীবন, বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষায় স্থায়ী ও টেকসই ব্লকবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

​গতকাল আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন তাওফীকুল ইসলাম এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা আব্দুল ওয়াহাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। মানববন্ধনে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

​বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে মেঘনা নদীর তীব্র স্রোতে অসংখ্য পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

​বক্তারা আরও বলেন, খণ্ডকালীন বা অস্থায়ী বাঁধ দিয়ে এই ভাঙন রোধ করা সম্ভব নয়। নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ও টেকসই ব্লকবাঁধ নির্মাণই একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান। তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

​হাতিয়াবাসীর জীবন ও সম্পদ রক্ষায় অবিলম্বে স্থায়ী ব্লকবাঁধ নির্মাণের কাজ শুরু করার আহ্বান জানান উপস্থিত ভুক্তভোগী ও স্থানীয় প্রতিনিধিরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে

হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্লকবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০১:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬