ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

অটোরিকশা ছিনতাইয়ে চালককে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩২ বার

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ নগরের চর ঈশ্বরদিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রাজীব মিয়া (২৫)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানার কাশেম ডাক্তারের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজীব মিয়া সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ছাতিয়ানকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে দুর্বৃত্তদের কবলে পড়েন রাজীব। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় গ্রাম পুলিশের সদস্য স্বপন সরকার জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রাজীবের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) এ আর এম সাফায়েত ওসমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে

অটোরিকশা ছিনতাইয়ে চালককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬