ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

চাঁদপুরে অটোরিকশায় মৃত্যু ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৪৯ বার

রকি চন্দ্র সাহা:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে অটোরিকশার চাপায় হাফসা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যান।

নিহত হাফসা চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে। সে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হাফসা তার বাবার দোকানে একটি চেয়ারে বসে ছিল। এ সময় একটি অটোরিকশার চালক ইঞ্জিন চালু অবস্থায় গাড়ি রেখে নিচে নেমে যান। পরে গাড়িতে থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলার ছলে গাড়ির নিয়ন্ত্রণে হাত দিলে অটোরিকশাটি সামনে এগিয়ে গিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে হাফসা অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, চালকের অসতর্কতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ইঞ্জিন চালু রেখে গাড়ি ফেলে যাওয়াকে তারা চরম গাফিলতি হিসেবে উল্লেখ করেন।
দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়দের দাবি, তাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় নিহত হাফসার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে

চাঁদপুরে অটোরিকশায় মৃত্যু ১

আপডেট টাইম : ১০:১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬