ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি

নিকলীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩৭ বার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কাছুম আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, হামলার সময় কাছুম আলী নিহত হন। তবে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।

এ ঘটনায় আহত রমিজ মেম্বার ও হিরু মিয়া চিকিৎসা নিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

নিকলীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ১২:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬