ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

হরিঢালী-কপিলমুনিকে শিশুবান্ধব গড়তে গণমাধ্যমের সহায়তা চায় ওয়ার্ল্ড ভিশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪৫ বার

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)।

অনুষ্ঠানে শিশু অধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এডিপির এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার।সভায় বক্তারা বলেন, শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা কমিয়ে আনতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসব সামাজিক সমস্যা কেবল একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের টেকসই উন্নয়নের অন্তরায়।

তাই জনসচেতনতা সৃষ্টি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে পাইকগাছায় শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা, শিশু শ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে কমিউনিটিভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, শিশু ফোরাম গঠন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

মতবিনিময় সভায় কপিলমুনি প্রেসক্লাব ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তারা বলেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে ইতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি শিশু শ্রম, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যম অতীতের মতো ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তারা ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।কপিলমুনি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন এইচ এম সফিউল ইসলাম হাজরা, জিএম আসলাম হোসেন ও শেখ দ্বীন মাহমুদ।

কপিলমুনি সিটি প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন এম আজাদ হোসেন, জিএম ইমদাদ এবং পলাশ কর্মকার।এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, ফ্যাসিলিটেটর মো. রাকিবুল ইসলাম, সঞ্জয় দাশ, প্রকাশ দাশ, নাদিয়া সুলতানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।সভা শেষে শিশুদের নিরাপদ, সুরক্ষিত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পাশাপাশি হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সমন্বিত অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে

হরিঢালী-কপিলমুনিকে শিশুবান্ধব গড়তে গণমাধ্যমের সহায়তা চায় ওয়ার্ল্ড ভিশন

আপডেট টাইম : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬