ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও রোমে বৃহত্তর ঢাকা সমিতির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি

ছাগলনাইয়ায় সাংবাদিক সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫২ বার

সলিম উল্লাহ ভূঁইয়া, ছাগলনাইয়া,ফেনী প্রতিনিধি :

ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১০টায় পৌর শহরের জিরো পয়েন্টে ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ শেখ কামাল।

দৈনিক ডিজিটাল সময়–এর সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ও দৈনিক ফেনীর ছাগলনাইয়া প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির আহমেদ সিদ্দিকী, মোঃ মোস্তফা, আবুল হাসান ও কামরুল হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সহ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ও শাহ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, শাহ জিয়াউল হক রুবেল, কার্যকরী সদস্য মিলন খোন্দকার, সেপাল নাথ, পিনু শিকদার, এম দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, জিয়াউল হক বাপ্পি, জয়নাল আবেদীন, শাখাওয়াত পাটোয়ারী, সলিম উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আমীন, মিতুল চৌধুরী, কামরুল হাসান, কাজী মোঃ মহিব উল্লাহ, আবদুল হালিম অন্যান্য সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, এই হামলা শুধু সজিবের উপর হামলা নয়, এটি সাংবাদিক সমাজের ওপর আঘাত।

বক্তারা আরও বলেন, রিভলবার তাক করে সবীজকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, বেদম মারধর করা হয়েছে, এক পর্যায়ে লাথি মেরে ফেনী নদীতে ফেলে দেয় অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের অস্ত্রধারী সন্ত্রাসীরা। সজিবকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো নৃশংস পরিকল্পনা ছিল হামলাকারীদের যা স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত। স্থানীয় লোকজন এগিয়ে আসায় তা সম্ভব হয়নি।

বক্তারা এ ঘটনায় ইতোমধ্যে ইমাম হোসেন ও ইউনুস নামে দুইজন আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামি ও হামলার নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

খানসামায় ফুটবল বিতরণ, শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

ছাগলনাইয়ায় সাংবাদিক সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট টাইম : ০১:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬