ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি

চাঁদপুরে মতলব পৌর যুব ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১৯ বার

নিজস্ব প্রতিনিধি, মতলব

​ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার বলেন, “যুবকরাই সংগঠনের শক্তি। দীর্ঘ ৩৮ বছর ধরে আমাদের এই সংগঠন মাঠপর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। আমাদের সাংগঠনিক পরিধি এখন আগের চেয়ে অনেক বিস্তৃত এবং মহিলা, যুব ও ছাত্র ঐক্য পরিষদ এখন বেশ সক্রিয়। আশা করি, আগামীতে সংখ্যালঘু বান্ধবরাই মন্দিরের দায়িত্ব গ্রহণ করে সেগুলোর মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।”

​প্রধান বক্তার বক্তব্যে জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেন, “আমরা পুরো জেলায় সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে ৮টি উপজেলা ও সকল পৌরসভায় সক্রিয় কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছি। সংগঠনের লক্ষ্য ও দাবি আদায়ে রাজপথে সোচ্চার হতে যুবকদের আরও বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

​মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্য সচিব চন্দন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অজিত কুমার সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক পিতোস সাহা ও সদস্য সচিব উৎপল চন্দ্র চন্দসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

​বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে সঞ্জয় সাহাকে আহ্বায়ক এবং শ্রী সুদেব চন্দ্র আচার্য্যকে সদস্য সচিব করে মতলব পৌর যুব ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের নীতি ও আদর্শ মেনে প্রবাসীদের মতো স্থানীয় পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

চাঁদপুরে মতলব পৌর যুব ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬