
সংযুক্ত আরব আমিরাত যুবদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনায় সভার আয়োজন করা হয়। গত শুক্রবার দুবাইয়ের আল ক্যাসিসে এশিয়ার রয়েল রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইউএই যুবদল নেতা সরকার আহাদুজ্জামানের সভাপতিত্তে এবং ইউএই যুবদল নেতা নীল রতন দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।
এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য দেন ইউএই যুবদল নেতা এফ এ সোহেল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ ইসমত হোসেন, রিপন খন্দকার, রিপন মজুমদার, মোঃ সোহেল, সেলিম আজাদ মুন্না, লোকমান হোসেন, আবুল কালাম, তাজুল ইসলাম সবুজ, ফরহাদ হোসেন, এম এ মামুন, আলীনুর ইসলাম, সরিয়তউল্লাহ সবুজ, আবু সাঈদ, মেহেরাজ হোসেন, সাইদুর রহমান, ইমাম হোসেন ইমনসহ বিভিন্ন স্টেট থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোঃ আসাদ এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুবাই বিএনপি নেতা ইলিয়াস সামির আলী।
স্বপন চন্দ্র সাগর, ডিবিও, সংযুক্ত আরব আমিরাত।
























