ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, পলাতক অফিস সহকারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৪১ বার

নিজস্ব প্রতিবেদক:
নড়াইল সদর উপজেলার কালেক্টরেট স্কুলে প্রধান শিক্ষক মো. উজির আলীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেন অন্তরের বিরুদ্ধে। রোববার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, কয়েকজন অভিভাবক শিক্ষার্থীদের বেতন পরিশোধ করতে বিদ্যালয়ে গেলে অফিস সহকারী তাঁদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে চাইলে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়।

পরে সহকর্মীরা দ্রুত আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তাঁর হাত, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি চিকিৎসাধীন।

ঘটনার পর অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন অন্তর পালিয়ে যান। নড়াইল সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আহত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ না পেলেও অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, পলাতক অফিস সহকারী

আপডেট টাইম : ০৬:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬