ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র নতুন সাধারণ সম্পাদক সোহাগ জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি যাচাইয়ে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি মাদকসেবী বখাটেদের চিহ্নিতের নির্দেশ জেলা প্রশাসকের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছিটেফোঁটা বৃষ্টিতে মেঘলা সকাল, দিনজুড়ে থাকতে পারে রোদ-বৃষ্টির লুকোচুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩২ বার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে রোববারের দিন। সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও দিনের বিভিন্ন সময়ে রোদ ও বৃষ্টির লুকোচুরি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীতে প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। তবে মাঝে মাঝে রোদের দেখা মিললেও কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। রাজধানীতে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

এদিকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি রয়েছে। গতকাল শনিবার থেকে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও তিনি জানান।

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব দুর্যোগে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা

ছিটেফোঁটা বৃষ্টিতে মেঘলা সকাল, দিনজুড়ে থাকতে পারে রোদ-বৃষ্টির লুকোচুরি

আপডেট টাইম : ১০:৩৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬