ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র নতুন সাধারণ সম্পাদক সোহাগ জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি যাচাইয়ে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি মাদকসেবী বখাটেদের চিহ্নিতের নির্দেশ জেলা প্রশাসকের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হামে আক্রান্ত ১৮% শিশুর বয়স ছয় মাসের নিচে, উদ্বেগ বিশেষজ্ঞদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩২ বার

নিজস্ব প্রতিবেদক:

দেশে ছয় মাসের কম বয়সী শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের ১৮ শতাংশের বয়স ছয় মাসের নিচে। বিষয়টি রোগতত্ত্ববিদ ও শিশুবিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলেছে।

এতদিন ধারণা ছিল, জন্মের পর শিশু মায়ের কাছ থেকে প্রাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা এবং বুকের দুধের মাধ্যমে হামের মতো সংক্রমণ থেকে কিছুটা সুরক্ষা পায়। এ কারণেই দেশে সাধারণত ৯ মাস বয়স থেকে হামের টিকা দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ছয় মাসের কম বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগ বাড়িয়েছে।

এ বছর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে প্রথমবারের মতো ছয় মাস বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা হয়। এরপরও ছয় মাসের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনা বিশেষজ্ঞদের মতে গভীর গবেষণার দাবি রাখে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৪ হাজার ৩১৮ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬৮৯ জনের এবং নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্যমতে, জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩৩৪ জনের বয়স ছয় মাসের নিচে এবং ১৯২ জনের বয়স পাঁচ বছরের বেশি। নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৩৬৮ শিশুর মধ্যে ৬৬ জনের বয়স ছয় মাসের কম।

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, মায়ের কাছ থেকে পাওয়া রোগপ্রতিরোধ ক্ষমতা এবং বুকের দুধ সাধারণত শিশুকে সুরক্ষা দেয়। কিন্তু ছয় মাসের কম বয়সী শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ার ঘটনা উদ্বেগজনক। এ বিষয়ে গভীর অনুসন্ধান ও গবেষণার প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, শিশুদের সুরক্ষায় সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর জনস্বাস্থ্য উদ্যোগ আরও জোরদার করা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা

হামে আক্রান্ত ১৮% শিশুর বয়স ছয় মাসের নিচে, উদ্বেগ বিশেষজ্ঞদের

আপডেট টাইম : ১০:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬