ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র নতুন সাধারণ সম্পাদক সোহাগ জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি যাচাইয়ে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি মাদকসেবী বখাটেদের চিহ্নিতের নির্দেশ জেলা প্রশাসকের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগ জামায়াত কর্মীকে পিটুনি রোমে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্টে মুখর মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল

বিশ্বকাপ ফাইনালে হারের পর বুয়েনস আয়ার্সে তাণ্ডব, পুলিশ-সমর্থক সংঘর্ষে আটক ১৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৬ বার

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

রোববার (১৯ জুলাই) ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর হাজারো সমর্থক রাজধানীর ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভ এলাকায় জড়ো হন। শুরুতে হতাশা প্রকাশে সীমাবদ্ধ থাকলেও একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সহিংস রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিক্ষুব্ধ সমর্থকেরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক পুলিশ সদস্যকে একজন বিক্ষোভকারীর মাথায় লাথি মারতেও দেখা গেছে।

এদিকে মাঠের লড়াই শেষ হওয়ার পরও উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও। ম্যাচ শেষে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় স্প্যানিশ খেলোয়াড়দের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আর্জেন্টিনার ফুটবলাররা।

পরাজয়ের পরও জাতীয় দলের প্রতি সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন চাইবেন, সেদিনই জাতীয় ছুটি ঘোষণা করা হবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সির স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল দেখেননি।

অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের রাজধানী মাদ্রিদে সোমবার বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে রাজা ষষ্ঠ ফিলিপ ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশ্বজয়ী দলকে সংবর্ধনা জানাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা

বিশ্বকাপ ফাইনালে হারের পর বুয়েনস আয়ার্সে তাণ্ডব, পুলিশ-সমর্থক সংঘর্ষে আটক ১৫

আপডেট টাইম : ০৭:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬