ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র নতুন সাধারণ সম্পাদক সোহাগ জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি যাচাইয়ে ডায়মন্ড হারবার পুরসভায় পুলিশের তল্লাশি মাদকসেবী বখাটেদের চিহ্নিতের নির্দেশ জেলা প্রশাসকের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২২ বার

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি

​ইতালির রাজধানী রোমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক ট্রাভেল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘পপুলার ট্রাভেল’-এর নতুন হেড অফিস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো।

​অনুষ্ঠানে রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো, পপুলার ট্রাভেলের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহাদাত হোসাইন যৌথভাবে ফিতা কেটে নতুন হেড অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​এ সময় পপুলার ট্রাভেলের পরিচালক মামুন আলম, খাজা সাহাল আবদুল্লাহ ও ইফাত ফরাজী, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী এবং পরিচালক ড. আনোয়ার ফরাজী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স, ইতালির বিভিন্ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

​দুই দশকেরও বেশি সময় ধরে সততা, বিশ্বস্ততা ও পেশাদারিত্বের সঙ্গে আন্তর্জাতিক মানের ভ্রমণসেবা প্রদান করে আসছে পপুলার ট্রাভেল। বাংলাদেশ, ইতালি ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান টিকিট ও ট্রাভেল সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় সেবার পরিধি বাড়াতে রোমে এই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন হেড অফিস প্রতিষ্ঠা করা হলো।

​আন্তর্জাতিক ট্রাভেল খাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ পপুলার ট্রাভেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালি রুটে টানা ১২ বছর ‘শীর্ষ বিক্রয়কারী’ (Best Seller) ট্রাভেল এজেন্সি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ২০২৪–২০২৫ সালের “Best Agency Award” লাভসহ টার্কিশ এয়ারলাইন্স ও সৌদিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের কাছ থেকেও প্রতিষ্ঠানটি একাধিক সম্মাননা ও পুরস্কার অর্জন করেছে।

​অনুষ্ঠিত বক্তব্যে অতিথিরা বলেন, আন্তর্জাতিক মানের সেবা, পেশাদার ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার প্রতি অবিচল অঙ্গীকারের কারণেই পপুলার ট্রাভেল আজ ইতালিতে এশিয়ান কমিউনিটির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

​পপুলার ট্রাভেল কর্তৃপক্ষ জানায়, নতুন হেড অফিসের উদ্বোধন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই কার্যালয়ের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি ইউরোপজুড়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে তাদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

আপডেট টাইম : ১১:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬