ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা

রামগঞ্জে স্ত্রী নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩৯ বার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ জুলাই বিশ্বকাপের খেলা দেখা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত স্বামী জহির হোসেন তার স্ত্রীকে অমানবিকভাবে নির্যাতন করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি রামগঞ্জ থানা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়। থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত জহির হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জহির হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও সব ধরনের অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

রামগঞ্জে স্ত্রী নির্যাতনের ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬