
লক্ষ্মীপুর প্রতিনিধি:
কোনো নতুন কর আরোপ ছাড়াই লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ৯৪১ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। এতে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, সাধারণ সম্পাদক রাজু হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান বলেন, নতুন কর আরোপ না করেই নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
Reporter Name 




















