ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

শাহরাস্তিতে তরুণীর পেট থেকে ৩ কেজি টিউমার অপসারণ, সফল অস্ত্রোপচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৭৯ বার

নিজস্ব প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর):
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক নারীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী জটিল এই অস্ত্রোপচার শেষে বর্তমানে রোগী সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়। এটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।
হাসপাতাল সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওই তরুণী দীর্ঘদিন ধরে পেটে অস্বাভাবিক ফোলাভাব ও ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পেটে বড় আকারের একটি টিউমার শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হলে মঙ্গলবার রাতে সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়।
অস্ত্রোপচারে রোগীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অস্ত্রোপচারকারী সার্জন ডা. মো. আরিফ উল হাসান বলেন, “রোগী দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর টিউমার শনাক্ত করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আল্লাহর রহমতে সফলভাবে টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগী ভালো আছেন।”
উল্লেখ্য, মফস্বল পর্যায়ে জটিল অস্ত্রোপচার সম্পাদনের জন্য ডা. মো. আরিফ উল হাসান ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এর আগে গত এপ্রিল মাসে একই হাসপাতালে এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল টিউমার অপসারণ করে তিনি আলোচনায় আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে

শাহরাস্তিতে তরুণীর পেট থেকে ৩ কেজি টিউমার অপসারণ, সফল অস্ত্রোপচার

আপডেট টাইম : ০৮:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬