ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা নয়দুয়ারী মাদ্রাসার সভাপতি নির্বাচিত লায়ন মনিরুল ইসলাম ইউচুপকে সংবর্ধনা দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

চাঁদপুরের শাহরাস্তিতে সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৮ বার

রকি সাহা,শাহরাস্তি:

​চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা ছিলেন।

​সোমবার (১৩ জুলাই) সকালে দোয়াভাঙ্গা এলাকার ‘নিউ লাইফ হাসপাতাল’ ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী নিজেকে স্বপ্নার স্বামী পরিচয় দিয়ে ওই ভবনের একটি বাসা ভাড়া নেন। সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে বাসার ভেতর থেকে শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে তারা ঘরের ভেতর স্বপ্নার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। নিহতের বড় ভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুন নাহার স্বপ্না শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার ব্যক্তিগত জীবনে এর আগে দুটি বিবাহবিচ্ছেদ ঘটেছিল এবং সর্বশেষ তিনি প্রবাসী রাসেল চৌধুরী রাজুর স্ত্রী ছিলেন।

​এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা না কি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে

চাঁদপুরের শাহরাস্তিতে সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১০:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬