
আজ ১৬ জুলাই, বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আনুষ্ঠানিক শুভ সূচনা হবে, যেখানে রথে চেপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন । ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত দেবতারা গুণ্ডিচা মন্দিরে অবস্থান করবেন এবং আগামী ২৪ জুলাই, শুক্রবার উল্টোরথের মাধ্যমে পুনরায় মূল শ্রীমন্দিরে ফিরে আসবেন।
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, রথযাত্রার দিন রথের দড়ি টানা অত্যন্ত পুণ্যকর্ম এবং শ্রীহরির প্রধান রথ ‘নন্দীঘোষ’ দর্শন করলে মানুষের জন্মান্তরের পাপ মুছে যায় ও মোক্ষ লাভ হয়। উৎসবের আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় ১০৮ কলস জলে মহাপ্রভুর স্নানযাত্রা ঐতিহ্যবাহী নিয়মগুলি নিষ্ঠার সাথে পালন করা হয়।
সারা দেশের ন্যায় চাঁদপুর জেলা সহ সকল উপজেলায় একাধীক মন্দিরে ি ধর্মীয় ভাবগাম্ভীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে রথযাত্রা অনুষ্ঠান । এর মধ্যে দেশের দ্বিতীয় বৃহৎ রথযাত্রা অনুষ্ঠিত হবে কচুয়া উপজেলা সাচার ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে । এছারাও মতলব ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ মন্দির,মেহেরন শ্রী শ্রী জগন্নাথ মন্দির, হাজীগঞ্জ জগন্নাথ মন্দির, চাঁদপুর পুরান বাজার ইসকন জগন্নাথ মন্দিরসহ আরো অনেক মন্দিরে অনুষ্ঠিত হবে রথযাত্রা ।
রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী সমবেত হবে বিভিন্ন মন্দিরে। এই রথযাত্রা উদযাপন উপলক্ষে সকল মন্দিরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি । এর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে কঠোর অবস্থানে । সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন স্ব – স্ব মন্দির কমিটি ।
সমির ভট্রাচার্য্য ঃ মতলব প্রতিনিধি 
























