ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন এপি স্টুডিওতে ‘আজকের মুখ্যমন্ত্রী’ চলচ্চিত্রের মহরত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন হাজীগঞ্জে এতিমদের জন্য বরাদ্দ গেলো ইউপি সদস্যের পকেটে ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা, স্বস্তিতে ফ্রান্সপ্রবাসীরা গাইবান্ধায় র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দীর্ঘ দেড় বছরেও ইতালি বিএনপির কমিটি পুনর্গঠন না হওয়ায় সংবাদ সম্মেলনের আয়োজন প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মীরসরাইয়ে জমি বিরোধের জেরে হামলা-লুটপাট: সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের বিচার দাবি

রাস্তার ভাঙা গর্তে পড়ে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২২ বার

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রাস্তার ভাঙা অংশের গর্তে পড়ে পাশের পুকুরে ডুবে তানজিল মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ী হুদুরমোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তানজিল মিয়া ওই এলাকার করাতকল শ্রমিক শামীম মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনতে যায় তানজিল। দোকান থেকে ফেরার পথে রাস্তার ভাঙা অংশের গর্তে পড়ে সে পাশের পুকুরে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি দেখে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তানজিলের মরদেহ উদ্ধার করেন।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ি ফেরার পথে রাস্তার ভাঙা গর্তে পড়ে শিশুটি পুকুরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

রাস্তার ভাঙা গর্তে পড়ে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬